
বরগুনার পাথরঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলেদের হাতে মন্টু শিকদার (৬২) নামক এক বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছেলেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২২ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ এনামুল হক।
এর আগে গত শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠালতলী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে নিহতের অপর ছেলে রিয়াজ শিকদার বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর ২১ মার্চ রাতে র্যাব-৮ পটুয়াখালী ও র্যাব-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ অভিযানে শরীয়তপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি নিহতের ছেলে সোহেল ওরফে কাইয়ুম শিকদার(৩৬) ও নাসির শিকদার (৩৯)-কে গ্রেফতার করা হয়। পরে তাদের পাথরঘাটা থানায় সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলা এবং পারিবারিক সূত্র থেকে জানা যায়, নিহত মন্টু শিকদারের দুইটি সংসার ছিল। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম সংসারের সন্তান সোহেল ও নাসিরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটে লোকজন নিয়ে গত শুক্রবার দুপুরে নিজ পিতার ওপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় লাঠিপেটায় ঘটনাস্থলেই মন্টু শিকদারের মারা যান।
এই হত্যা মামলার বাদী নিহত মন্টুর দ্বিতীয় সংসারের ছেলে রিয়াজ শিকদার অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কুদ্দুস ওরফে গেন্দু হাওলাদারকে আসামি করতে চাইলেও তাকে হামলায় অন্তর্ভুক্ত করা হয়নি।
বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, “এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজে
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ





পাঠকের মতামত