প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫ ৩:৫৭ পিএম

বরগুনার পাথরঘাটায় বিভিন্ন সময় যৌথ অভিযানে উদ্ধার হওয়া ৪ লক্ষ ১৩ হাজার টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে পাথরঘাটা কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল পৌনে ৫ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন প্রাঙ্গণে প্রকাশ্যে এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং পাথরঘাটা থানা পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ১৫০ পিস ইয়াবা এবং ১১ কেজি ২৯০ গ্রাম গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন, গত ১ মে থেকে ১০ জুন পর্যন্ত পাথরঘাটা উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে চারটি পৃথক যৌথ অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ১৬০ পিস ইয়াবা, ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, এবং ৫টি গাঁজা গাছ (১০ টুকরো, ওজন ২ কেজি ৯০০ গ্রাম) উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই সকল অভিযানে ৬ জন মাদক কারবারি-কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা দায়েরপূর্বক আদালতে সোপার্দ করা হয়। জব্দকৃত মাদকের মধ্যে নমুনা হিসেবে ১০ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও গাঁজা গাছের ১ টুকরো থানায় জমা রাখা হয়েছে।

পরবর্তীতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাথরঘাটা, বরগুনা স্মারক নং ১০০৭ (তারিখ: ১৫ জুলাই ২০২৫) এর মাধ্যমে ধ্বংসযোগ্য মাদকদ্রব্য ধ্বংসের অনুমতি প্রদান করেন। সেই নির্দেশনার ভিত্তিতেই আজকের এই ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হল।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ বলেন, উপকূলীয় এলাকার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টার নিয়মিত টহল জারি রেখেছে। যার ফলে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাথরঘাটা স্টেশন এলাকায় এই ধরনের মাদক ধ্বংস কার্যক্রম জনসচেতনতার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় সচেতন মহল।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...