
পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে প্রায় ২০০০ জীবিত মানুষ মাটির নিচে চাপা পড়েছে। জাতিসংঘকে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। স্কাই নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সম্প্রতি পাপুয়া নিউগিনির ছয়টি প্রত্যন্ত গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। তাতে প্রায় ২০০০ মানুষ জীবিত অবস্থায় মাটির নিচে চাপা পড়েছেন। সেখানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে। দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র পোর্ট মোরেসবিতে জাতিসংঘের কার্যালয়কে এসব তথ্য জানিয়েছে।
ইতোমধ্যে ধ্বংসযজ্ঞের বিভিন্ন ফুটেজ ও ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ভূমিধসের পরপরই বড় বড় পাথর সরানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। নানা স্থানে অসংখ্য গাছ উপড়ে গেছে। সেই সঙ্গে ভেঙে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে বহু মানুষ আটকে পড়েছে।
একদিন আগেই জানা যায়, ভূমিধসে অন্তত ৬৭০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ১৫০টির বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। এখনো সেখানে ছোট-বড় ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে। ফলে প্রতিনিয়তই ঝুঁকি বাড়ছে। স্থানীয় সময়
বৃহস্পতিবার মধ্যরাত ৩টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরের এনগা প্রদেশে ভূমিধস হয়। সেসময় গ্রামের বেশিরভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন।
এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ভূমিধসে চাপা পড়েছে অসংখ্য বাড়িঘর, কারখানা ও দোকানপাট। ফলে দেশের অর্থনীতিতে প্রবল ধাক্কা লেগেছে। কাওকালাম গ্রামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিনগা রোলে জানান, ধসের খবর পেয়েছি। আমার আত্মীয় ৪টি পারিবার ধসে চাপা পড়ে গিয়েছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
এনগা প্রদেশ সংযোগকারী হাইওয়ে বন্ধ। সেটা খোলা না পর্যন্ত ত্রাণ পৌঁছনো প্রায় অসম্ভব। রাস্তা আটকে যাওয়ায় এলাকায় পৌঁছতে পারছে না উদ্ধারকারী দল। বোঝা যাচ্ছে না কবে তা খুলবে। ফলে যারা জীবিত আছেন, তাদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে উঠেছে।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত