
পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গুলিতে দুই ছাত্রসহ তিনজনের নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) রাতে পাবনা পলিটেকনিক ইনিষ্টিটিটিউটের ছাত্র জাহিদুল ইসলামে (১৮) বাবা মো. দুলাল উদ্দিন মাস্টার বাদী হয়ে পাবনা সদর থানায় মামলাটি দায়ের করেছেন।
মামলায় পাবনা সদর আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের ঊর্ধ্বতন নেতারাসহ ১০৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া ছাত্রদের উদ্দেশ্যে গুলি ছোরার হুকুম দেওয়ার অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদরের ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদকে প্রধান আসামি করা হয়েছে।
গত ৪ আগস্ট বেলা সোয়া ১১ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতা বিক্ষোভে নামে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুর সোয়া ১২ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিক্ষোভকারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দুই ছাত্রসহ তিনজন নিহত ও অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। এ সময় বিক্ষুব্ধ আন্দোলন কারীরা পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের গাড়িতে আগুন দেয়। বিক্ষুব্ধরা দাবি করেন, ওই গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি ছাত্রদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। ঘটনায় নিহত দুইজন হলেন, জেলা সদরের চর বলরামপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ও পাবনা পলিটেকনিক ইনিষ্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং হাজিরহাট বেতেপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ও শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্র মাহবুব হাসান নিলয় (১৪)। অপরজন ফাহিম হোসেন রাজ্জাক।
মামলার এজাহারে বাদীর দাবি, ঘটনার দিন ছাত্র-জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এ সময় মামলার অভিযুক্ত আসামীরা লোহার রড, বাঁশের লাঠি ও দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে। বিনা উস্কানিতে পূর্বপরিকল্পিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। এতে ছাত্র জনতা ভয়ে দিক-বিদিক ছুটতে থাকে। এ সময় তাঁর ছেলেসহ তিনজন আন্দোলনরত অবস্থায় ছিল। এর এক পর্যায়ে সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের নির্দেশে ছাত্রদের উদ্দেশ্য করে দুইজন গুলি চালাতে শুরু করে। এতে তাঁর ছেলেসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা দুইজন শিক্ষার্থীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, রাতে বাদী থানায় হাজির হয়ে মামলাটি দায়ের করেছেন। আমরা মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছি। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী সাংসদ গোলাম ফারুক একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি জানিয়েছেন,কোটাবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আমাদের কোন অবস্থান ছিল না। আমরা চেয়েছিলাম ছাত্রদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত হোক। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুযোগ সন্ধানীরা যেন পাবনায় কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে পারে। ৩ আগস্ট থেকে সুযোগসন্ধানীরা ছাত্রদের মধ্যে প্রবেশ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে। আমরা জানতে পারি তারা ছাত্রদের লাশ চায়। ৪ আগস্ট সুযোগসন্ধানীরা সরকারি এডওয়ার্ড কলেজের সামনে থেকে ছাত্রদের মধ্য শহরে নিয়ে আসে। তারা ছাত্রদের পরিকল্পিতভাবে উত্তেজিত করে ভাঙচুর শুরু করে। এ সময় বুলবুল কলেজ সড়ক ও থানা সড়কে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এতে দুই ছাত্র নিহত হয়। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের চেষ্টা শুরু হয়। এ সময় পুলিশও নেতাকর্মীদের রক্ষায় ব্যর্থ হয়। পরে আত্মরক্ষার্থে দলীয় নেতাকর্মীরা তাঁদের লাইসেন্স করা অস্ত্র নিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এসকে
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত