
পাবনার সাঁথিয়া উপজেলায় বাবার ভাত খাওয়া নিয়ে তর্কের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই শাহীন হোসেন (৩০) নিহত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাতে আহতাবস্থায় মারা যান তিনি। এর আগে গত ২৮ মার্চ দুপুরে বড় ভাইয়ের মারধরে আহত হন তিনি।
নিহত শাহীন উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামে রওশন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাউতি গ্রামের রওশন আলীর দুই ছেলে বাবুল ও শাহীনের পৃথক সংসার। বড় ছেলে বাবুল তার পিতা রওশন আলীর ভরণ পোষণ দিতেন। গত ২৮ মার্চ দুপুরে ভাত খাওয়া নিয়ে বাবার সাথে বড় ছেলে বাবুলের তর্ক বিতর্ক হয়।
এ সময় বিষয়টা নিয়ে ছোট ভাই শাহীন তার বড় ভাইয়ের সাথে তর্কে জড়ায়। তর্ক বিতর্কের এক পর্যায়ে বড় ভাই বাবুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই শাহীনকে এলোপাতাড়ি লাঠি দিয়ে মারপিট করে। এতে শাহীন গুরুতর আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রোগীর স্বজনরা বুধবার রাতে শাহীনকে নিয়ে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে নিজ বাড়িতে টাকা পয়সা নেয়ার জন্য আসেন। বাড়িতে আসার পর তার অবস্থার অবনতি ঘটে। তার কিছুক্ষণ পরই শাহীন বাড়িতে থাকাবস্থায় মারা যায়।
এ বিষয়ে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইএটি
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত