বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৬ ৪:০৭ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দিনব্যাপী স্কিল অ্যান্ড প্রফেশনালিজম ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

রিসোর্স পারসন ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদুল হক। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের দক্ষ হতে হবে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। এমনভাবে নিজেকে তৈরি করতে হবে, যাতে অন্যরাও খুঁজে নেয় তাদের কাজের জন্য। কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। প্রশিক্ষণ থেকে শিখতে হবে এবং এর ফলে দেশ ও জাতি উপকৃত হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের পুরো সময়টা থাকা এবং শেখার ইচ্ছা শক্তি থাকতে হবে। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের জন্য মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে, আমাদের সময়ানুবর্তি হতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, সঠিক সময়ে অফিসে আসা এবং অফিসে থাকতে হবে। নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার গ্রেড-২ শেখ মাহমুদ কানন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার চেয়ে ...

সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি ...

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসসংলগ্ন আমবটতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...

সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের একবছর ...

জুলাই শহীদ দিবসে বেরোবি ছাত্রদল নেতা মাসুদ রানার বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানার উদ্যোগে ...

রাবিতে পরিবেশ-জীববিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশ, জীববিজ্ঞান, কৃষি ও জনসংখ্যা-সংক্রান্ত সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ এবং টেকসই সমাধান নিয়ে ...