
সন্দেহভাজন দুটি পুরোনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থার তদন্তকারীদের অনুমতি দিয়েছে ইরান। গত কয়েক মাস ধরে দু’পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর ইরানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বুধবার তেহরানে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসির তেহরান সফরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।
ইরানের পারমাণবিক সংস্থার প্রধান আলি আকবর সালেহি এক যৌথ বিবৃতিতে বলেন, তার দেশ স্বেচ্ছায় আইএইএ-কে দুটি নির্দিষ্ট স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে।
আইএইএর পক্ষ থেকেই স্থাপনা দুটির বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ওই পুরোনো পারমাণবিক স্থাপনা দুটি পরিদর্শনের তারিখ ও যাচাই কর্মসূচি সম্পর্কে তারা একমত হয়েছেন বলে জানানো হয়েছে।
এদিকে, ইরানের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর আইএইএ জানিয়েছে যে, তারা এ বিষয়ে নতুন করে আর কোনও প্রশ্ন তুলবে না।
অনেকদিন ধরেই ইরানের রাজধানী তেহরান ও ইসফাহান শহরে অবস্থিত পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি চেয়ে আসছে জাতিসংঘের এই নজরদারি সংস্থার। ওই দুটি কেন্দ্রে ইরান তাদের পারমাণবিক উপাদান মজুদ রেখেছে বা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।
- ১মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ২ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
- ৪মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫চৌহালীতে যমুনার ভাঙনে বিদ্যালয়সহ ১২ বসতঘর বিলীন
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮রিপাবলিক ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৯ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৪চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৫নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৬২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত