
বারবার পেছাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে অভিষেকের দিনক্ষণ। চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেললেও, মাঠে দেখা যায়নি লিওনেল মেসিকে। আর এর ফাঁকেই বার্সেলোনায় ফিরে গেছেন মেসি।
শুক্রবার রাতে লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ব্রেস্তের মুখোমুখি হয়েছিল পিএসজি। মেসি ও নেইমার জুনিয়রকে বাইরে রেখেই ব্রেস্তের বিপক্ষে ম্যাচের দল সাজিয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেই কোচ মাউরিসিও পচেত্তিনো। তাই এ ছুটি কাজে লাগাতেই মূলত বার্সেলোনায় গিয়েছেন মেসি, সঙ্গী হয়েছেন নেইমারও।
ব্রেস্তের মাঠে পিএসজি খেলতে নামার আগেই বার্সেলোনায় চলে যান মেসি। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে প্রিয় ঠিকানায় আরও একবার পা রাখলেন তিনি। তবে এবার শুধুই অল্প কয়েকদিনের জন্য। বার্সায় ফিরে ক্যাস্তেলডেফেলসে নিজের বাড়িতেই থাকবেন মেসি। তবে শিগগিরই আবার তাকে ফিরে যেতে হবে প্যারিসে।
প্রথম তিন ম্যাচে মেসিকে দেখা না গেলেও, চলতি মাসের শুরু থেকেই গুঞ্জন ছিল, আগামী ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে মেসির। সেটিই সত্যি হলে খুব বেশি দিন বার্সেলোনায় থাকার সুযোগ নেই মেসির সামনে। দলের অনুশীলনে যোগ দেয়ার জন্য হয়তো দুই-তিনদিন পরই পিএসজিতে ফিরে যাবেন মেসি।
এদিকে ব্রেস্তের বিপক্ষে জয়ের পর মেসির অভিষেকের ব্যাপারে আরও একবার অনিশ্চিত মন্তব্য করেছেন পিএসজি কোচ পচেত্তিনো। তবে এবার তিনি আশা দিয়েছেন, আগামী সপ্তাহে হয়তো পিএসজির জার্সিতে প্রথমবারের মতো খেলতে নামবেন সাবেক বার্সা তারকা।
মেসির অভিষেকের বিষয়ে পচেত্তিনো বলেছেন, ‘নতুন যারা এসেছে তাদের সবাইকে ঠিকঠাক ম্যানেজ করতে হয়। এই সপ্তাহটা খুব ভালো কেটেছে মেসির। তাই আশা করছি, আগামী সপ্তাহেই সে হয়তো দলে অংশ হয়ে যাবে।’
- ১দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৩১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৪আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৫জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৬জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৭‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৮জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৯জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ১০তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত