প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২ ১০:৩৬ এএম
পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ফয়সাল মাহবুব শুভ’র রুহের মাগফিরত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) বাদ আছর  পিরোজপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর যুবলীগের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
 ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম টিটু সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ।
শেয়ার

পাঠকের মতামত

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...