প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২ ৪:০৩ পিএম , আপডেট: এপ্রিল ১৬, ২০২২ ৪:০৪ পিএম
নির্মাণ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুরাতন একটি মার্কেট ভাঙার সময় পিলার ধসে পড়ে আকাশ দাস (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছেন।

শনিবার দুপুর একটার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকাশ ওই এলাকার হরিলাল দাসের ছেলে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বাণিজ্য প্রতিদিনকে জানান , স্থানীয় নূর মার্কেটটি পুরাতন হয়ে যাওয়ায় তা ভেঙে ফেলার কাজ চলছিল। এ সময় শ্রমিকরা একটি পিলার ভেঙে রশি দিয়ে টেনে ফেলার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে পিলারটি ধসে পড়তে দেখে সব শ্রমিক সরে যান। কিন্তু আকাশ সরে না যাওয়ায় পিলারের নিচে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

শেয়ার

পাঠকের মতামত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা ...

কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় চরদুর্লভ খান আঃ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের ...

সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় ...