
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার (২) ও লুফা মনি (৩) নামে দুই কন্যাশিশুর প্রাণহানি ঘটেছে।
সোমবার(১৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার ও লুফা মনি চাচাতো জ্যাঠাত বোন বলে জানা গেছে। শিশুরা ওই গ্রামের ফারুক হোসেন ও রাশেদুল ইসলামের মেয়ে।
এ বিষয়ে নিহত ফারজানার বাবা ফারুক হোসেন জানান, নিহত ওই দুই শিশু বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তেই বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর দাদি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে একটি শিশুর মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে ফারজানা ও লুফা মনির মরদেহ উদ্ধার করেন।
রাজারহাটা থানা ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
এনজে
- ১পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ২ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৩স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৪ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ১০সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৬মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৭শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত