
পুলিশ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদপুরে ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৮ জনকে গ্রেফতার করেছে।
সোমবার সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের চতুল গ্রামের বাসিন্দা ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা ওরফে লিটন মৃধাকে রবিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ। তিনি ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ২০২১ সালের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে জিততে পারেননি।
তাকে গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে লিটন মৃধার স্ত্রী নাসরিন নবী গিনি জানান, এতদিন তার স্বামীর নামে কোনও মামলার কথা তিনি শোনেননি। রবিবার রাতে হঠাৎ তাকে বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। আজ জানতে পেরেছেন, তার স্বামী লিটন মৃধাকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম জানান, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ৫৮ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এটা ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ অভিযানেরই অংশ।
এনজে
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত