নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬ ৭:৪৯ পিএম

পুলিশের ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে এসবির অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত মো মাহমুদ খানকে বাগেরহাট মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টি আর) ও বর্তমানে মিশন শেষে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত এস এম মনসুরা মূসাকে হবিগঞ্জ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) ও বর্তমানে মিশন শেষে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত মো মেহেদী হাসান শাতিলকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, কর্মকর্তা গান বদলেকৃত কর্মস্থল যোগদানের নিমিত্তে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন অন্যথায় ৩০ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

স্বরাষ্ট্রমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

দেশের ৮ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস জানিয়েছে দেশের আট জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে ...

তথ্যমন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত ...

তথ্য প্রতিমন্ত্রী অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার

সারাদেশে বিরাজমান অপশাসন ও দুর্নীতির জঞ্জাল দূর করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও ...