তথ্য প্রতিমন্ত্রী
অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার

সারাদেশে বিরাজমান অপশাসন ও দুর্নীতির জঞ্জাল দূর করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সারাদেশে, সব জায়গায় অপশাসন আর দুর্নীতির জঞ্জাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এই জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এফডিসি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি।
এফডিসির শিল্পী সমিতির অতীতের নির্বাচনের উদাহরণ টেনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা আগে দেখেছেন এই নির্বাচন নিয়ে কত ধরনের অনিয়ম হয়েছে। কিন্তু বর্তমান সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করতে চায়নি। সরকার চেয়েছে শিল্পীরা যাকে খুশি তাকে নির্বাচিত করবে এবং স্বাধীনভাবে ভোট দেবে। সেজন্য এবারের নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারে সরকার কঠোর ছিল। নির্বাচন যাতে সম্পূর্ণ নিরপেক্ষ হয়, সেজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করেছে।
মামলা দিয়ে নির্বাচন আটকে রাখার বিষয়ে পরিচালক সমিতির বক্তব্যের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার কাউকে আইনের আশ্রয় নিতে বারণ করতে পারে না, কারণ সরকার আইনের রক্ষক। তবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে—নিজেদের বিরুদ্ধে আপনারা মামলা করবেন কি না!
এফডিসির উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের অর্থ খরচ করে। সেই অর্থ আবার কীভাবে ফেরত আসবে, তা নিয়ে আপনাদেরও ভাবতে হবে। আমরা জনগণের টাকার রক্ষক। বিগত সরকারের মতো ইচ্ছেমতো খরচ করে দেউলিয়া হয়ে জনগণকে অবজ্ঞা করতে পারবো না।
এই প্রসঙ্গে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের উদাহরণ টেনে তিনি বলেন, ৪৭ কোটি টাকা দিয়ে ফিফার কাছ থেকে স্বত্ব কিনে বিটিভি বিশ্বকাপ ফুটবল খেলা দেখিয়েছে। আমরা অত্যন্ত তৎপর ছিলাম, যার ফলে এ পর্যন্ত ৪৪ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া সম্ভব হয়েছে।
এটিকে একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে এর আগে এমন উদাহরণ আর তৈরি হয়নি। বিগত ফ্যাসিবাদী সরকার আগের বিশ্বকাপ ফুটবল খেলা দেখাতে গিয়ে জনগণের প্রায় ১০০ কোটি টাকা লোপাট করেছিল।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চলচ্চিত্র নির্মাণ করা যায় কি না, সে বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা করছে। চলচ্চিত্র শিল্পকে আগের গৌরবময় অবস্থায় ফিরিয়ে আনতে এফডিসির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং সরকার এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পী ইথুন বাবু, জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি সামছুল আলম, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে নবনির্বাচিত শিল্পীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। অনুষ্ঠান শেষে শিল্পীদের পক্ষ থেকে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিএইচ
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত