প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৩:০৪ পিএম

ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে ইদ্রিস আলী নামের এক কৃষকের ২০ শতক জমির অন্তত ২ হাজার ড্রাগন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার মালাধরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কৃষক ইদ্রিস আলী তিন বছর আগে বেলতলা মাঠে ২০ শতক জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। মঙ্গলবার ভোররাতের দিকে তার বাগানের সকল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

কৃষক ইদ্রিস আলী বলেন, ‘আমাদের জমি নিয়ে পাশ্ববর্তী আজমপুর গ্রামের মজিবর ও তার পরিবারের সঙ্গে বিরোধ ছিল। এর আগেও গত বছরের ১৫ নভেম্বর এক বিঘা জমির ড্রাগন বাগান কেটে ফেলেছিল তারা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন  বলেন, ‘বিষয়টি শুনেছি। ভুক্তভোগী ওই কৃষক লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...