
গ্রাবহাবকে কেনার প্রস্তাব দিয়েছিল উবার। সে প্রস্তাবে সাড়া দেয়নি গ্রাবহাব। এরই মধ্যে ফুড ডেলিভারি ব্যবসার প্রসার করতে আরেকটি কোম্পানিকে কেনার প্রস্তাব করে সফলতার মুখ দেখছে উবার।
উবার তাদের উবার ইটস খাবার ডেলিভারি সেবায় নতুন মাত্রা যোগ করছে। ২.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে কিনছে আরেক খাবার ডেলিভারি কোম্পনি পোস্টমেটস।
উবার প্রধান দারা খোসরোশাহী বলেন, উবার ও পোস্টমেটস শুধু খাবার ডেলিভারি নয়, কোভিড-১৯ এর মত সংকটে স্থানীয় বাণিজ্য এবং সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২০২১ এর প্রথম দিকেই উবার ও পোস্টমেটস একসাথে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে আশা করা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে অন্যান্য ডেলিভারি কোম্পানির তুলনায় পোস্টমেটস তুলনামূলক ছোট কোম্পানি হলেও তারা এ সেবার পথপ্রদর্শক বলা চলে। গত মে মাসে যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারি খাতের আয়ের ৮% অর্জন করে পোস্টমেটস। একই খাতে ৪৪% আয় অর্জন করে প্রথম স্থানে আছে ডুরড্যাশ নামের আরেকটি ডেলিভারি কোম্পানি।
পোস্টমেটস যুক্তরাষ্ট্রের কয়েক হাজার শহরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস, সান দিয়েগো এবং ফিনিক্স এর মত ব্যস্ত শহরে রয়েছে তাদের বেশ জনপ্রিয়তা। পুরো যুক্তরাষ্ট্রে তাদের ১০ মিলিয়নের বেশি সক্রিয় গ্রাহক রয়েছে।
উবার বেশ লম্বা সময় ধরে বিশ্বে তাদের রাইড শেয়ারিং সেবা দিয়ে বাজার নেতৃত্ব দিয়ে আসছে। সম্প্রতি তারা রাইড শেয়ারিং ছাড়াও অন্যান্য সেবা বিশেষ করে খাবার ডেলিভারি খাতে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে।
স্বাভাবিক সময়ে উবারের রাইডশেয়ারিং ব্যবসা চাঙ্গা থাকলেও বিশ্ব জুড়ে চলমান লকডাউনে এ ব্যবসায় ভাটা চলছে। সে ক্ষতি পুষিয়ে নেয়ার জন্যই উবার এখন মনোযোগ দিচ্ছে উবার ইটস এর দিকে।
- ১১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর
- ২বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
- ৩`যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও হামলা করবে না’
- ৪টেকনো ড্রাগসের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৫আরএকে সিরামিকসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- ৮কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৯জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ১০আজ ফের শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৬সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৭চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৮২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত