প্রকাশিত: জুন ২৪, ২০২০ ১:৪৯ পিএম

১৩ মাস ধরে শ্রমিকদের মজুরি দিচ্ছে না নারায়ণগঞ্জের প্যারাডাইজ ক্যাবল লিমিটেড। পাশাপাশি গত তিন বছরের ওভারটাইম ভাতা বকেয়া রেখেছে প্রতিষ্ঠানটি। তিন বছর ধরে ঈদ বোনাসসহ অন্যান্য বোনাসও পায়নি প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এ নিয়ে বিভিন্ন সময় আন্দোলনে রাস্তায় নেমেছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা।

শ্রমিকদের প্রতি মালিক কর্তৃপক্ষের এ ধরনের বঞ্চনার প্রেক্ষিতে প্যারাডাইজ ক্যাবল লিমিটেড, নারায়ণগঞ্জের চেয়ারম্যান মোশাররফ হোসেন, এমডি মোবারক হোসেন, অংশীদার মজিবর রহমান এবং মনিয়ার হোসেনের বিরুদ্ধে শ্রমিকদের যাবতীয় ন্যায্য পাওনাদি পরিশােধ না করায় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালামের নিকট এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে অধিদফতরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) শিবনাথ রায় এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরােধ জানিয়েছেন। চিঠিটির একটি কপি জাগো নিউজের হাতে এসেছে।

চিঠিতে মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) শিবনাথ রায় বলেন, প্যারাডাইজ ক্যাবল লিমিটেডের শ্রমিক ইউনিয়ন থেকে শ্রমিকদের বকেয়া বেতন পরিশােধের দাবিতে একটি স্মারকলিপি পাওয়া গেছে। প্রধানমন্ত্রী বরাবর প্রদানকৃত উক্ত স্মারকলিপিতে প্যারাডাইজ ক্যাবল লিমিটেডের শ্রমিকদের প্রতি মালিক কর্তৃপক্ষের বিভিন্ন বঞ্চনার কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গত প্রায় একবছর ধরে প্যারাডাইজ ক্যাবল লিমিটেডের মালিক কর্তৃপক্ষ উৎপাদিত পণ্যের বিক্রয়লব্ধ অর্থের পুনবিনিয়ােগ করছেন না। এমনকি তারা বিভিন্ন ব্যাংক থেকে ৭০০ কোটি টাকার বেশি ঋণ নিয়েও কারখানাটির উৎপাদন স্থগিত রেখেছে। এছাড়াও মালিক কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করে শ্রমিকদের বেতন ১৩ মাস ধরে পরিশােধ করছেন না এবং বিগত তিন বছরের ওভারটাইম ভাতা বকেয়া রেখেছেন।

এছাড়াও মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের বিগত তিন বছরের অর্জিত ছুটির টাকা, ঈদ বোনাসসহ অন্যান্য পাওনাদি পরিশােধ করেন নাই। দেশে করােনা মহামারি ছড়িয়ে পড়ায় বেশ কয়েকমাস আগে থেকে কারখানাটির শ্রমিক কর্তৃপক্ষ বেতন পরিশােধ এবং কারখানা চালুর দাবিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দফতরে চেষ্টা করে যাচ্ছেন। এমনকি শ্রমমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে মালিকপক্ষকে শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশােধ বিষয়ে চেষ্টা করে যাচ্ছেন।

চিঠিতে আরও বলা হয়, এরপূর্বে ত্রিপক্ষীয় সভায় সমঝােতা স্মারক স্বাক্ষর হলেও সে মােতাবেক মালিকপক্ষ কার্যক্রম গ্রহণ করে নাই। আরও উল্লেখ করা হয়েছে গত ২১ এপ্রিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রমিকদের ২ মাসের বকেয়া বেতন ২ কিস্তিতে পরিশোধ করার চুক্তি করলেও মালিক পক্ষ পরে আর তাদের কথা রাখেননি।

উল্লেখ্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে নারায়নগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে ৩য় শ্রম আদালতে গত বছরের ১২ নভেম্বর মামলা দায়ের করা হয়েছে।

এ পরিস্থিতিতে প্যারাডাইজ ক্যাবল লিমিটেড কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি মাে. দেলােয়ার এবং সাধারণ সম্পাদক মো. রুবেলসহ জলি তালুকদার ও রুহুল আমীনের তত্ত্বাবধানে প্রায় ৩০০ শ্রমিক শ্ৰম ভবনের সামনে গত ২১ জুন থেকে লাগাতার অবস্থান করছেন।

উল্লেখ্য, শ্ৰম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের প্রধান কার্যালয়, শ্রম অধিদফতরের প্রধান কার্যালয় ও জেলা কার্যালয় এবং রেমিডিয়েশন কো- অর্ডিনেশন সেলের অফিস রয়েছে। করােনা মহামারিকালীন উক্ত শ্রমিকদের এভাবে লাগাতার অবস্থান কর্মসূচির ফলে শ্ৰম ভবনের সকল কর্মকর্তা কর্মচারীদের করােনাভাইরাসে আক্রান্ত হবার সমূহ সম্ভবনা রয়েছে এবং ওই অফিসসমূহে নিয়মিত দাফতরিক কাজ সম্পাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাতে একদিকে যেমন অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে অপরদিকে মালিক কর্তৃক শ্রমিকদের ন্যায্য পাওনাদি পরিশােধ না করায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে যা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।

চিঠিতে মহাপরিদর্শক আরও বলেন, এ অবস্থায় প্যারাডাইজ ক্যাবল লি., নারায়ণগঞ্জের চেয়ারম্যান মোশাররফ হোসেন, এমডি মােবারক হােসেন, অংশীদার মজিবর রহমান এবং মনিয়ার হােসেন (যাদের বাসস্থানের ঠিকানা গুলশান-২ ঢাকা) শ্রমিকদের যাবতীয় ন্যায্য পাওনাদি পরিশােধ না করায় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরােধ করছি।

শেয়ার

পাঠকের মতামত

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ...

পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই পরিচালনা করবে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ...

মির্জা ফখরুল স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দেশের গণতন্ত্র ...