প্রকাশিত: জানুয়ারী ২৭, ২০২১ ১০:৩১ পিএম

ফিলিস্তিনের প্রখ্যাত আলেম হাজ আমিন আল-হুসেইনির বাড়ি দখল করে ইহুদিদের উপাসনালয় সিনাগগ বানাচ্ছে ইসরাইল। দেশটির গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, ৮৮ বছর আগে পাহাড়ের ওপর একটি সুন্দর বাসস্থান নির্মাণ করেছিলেন প্রখ্যাত এই ইসলামী চিন্তাবিদ।

দ্বিতীয় মহাযুদ্ধের আগে ১৯২০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত আল-হুসেইনি বার্লিনে ছিলেন। এ কারণে তৎকালীন নাজি বাহিনীর হাতে ইহুদিদের নির্যাতনকে মুসলমানদের ষড়যন্ত্র বলে অপপ্রচার চালায় ইসরাইল।

ইহুদিরা নাজি বাহিনীর দোসর হিসেবে আল-হুসেইনিকে অভিহিত করেন। এ কারণে মুফতি প্যালেস (কাসর আল মুফিতি) নামে ৫০০ বর্গমিটারের ওই বাসস্থান দখল করে সেখানে সিনাগগ নির্মাণ করছে।

১০ বছর আগে বাসস্থান ভেঙে সেখানে ইহুদি বসতি শুরু হয়। এখন সেখানে সিনাগগ তৈরির কাজ শুরু হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...