বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫ ৯:০৫ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’।

বুধবার (৮ অক্টোবর) ইবি পরিবহন প্রশাসকের নিকট দেওয়া এক লিখিত আবেদনে তারা জানান, “আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট” এর তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীর সাথে আলোচনা ও পরামর্শ করেছি। তাদের প্রয়োজনীয় ও প্রাণের দাবি, পরিবহন পুলে ঘণ্টা প্রতি বাস সার্ভিস সংযুক্ত করা। এমন সার্ভিস চালু হলে অনেক শিক্ষার্থীর সময় নষ্ট কম হবে এবং শিক্ষার্থীদের সময়গুলো প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে পরিবহন পুলে ঘণ্টা প্রতি বাস সার্ভিস চালু করার অনুরোধ করছি।”

এ সময় ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট’-এর প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “যে সকল শিক্ষার্থী নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে এসে ক্লাস করেন এবং ক্যাম্পাসের যে সকল শিক্ষার্থী শহরে টিউশনি সহ অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন, বর্তমান শিডিউল অনুযায়ী তারা অনেক ভোগান্তিতে পড়ছেন এবং তাদের সময় অপ্রয়োজনীয়ভাবে নষ্ট হচ্ছে। আমরা সে জন্য পরিবহন প্রশাসক স্যারের সাথে দেখা করে শিক্ষার্থীদের ভোগান্তির কথা বলেছি এবং তিনি আশ্বস্ত করেছেন আগামী সাত কার্যদিবসের ভিতরে এটি পরীক্ষামূলকভাবে চালু করবেন। আশা করি এটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে এবং শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় যথাযথভাবে ব্যবহার করতে পারবে।”

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, এর আগেও শিক্ষার্থীরা মৌখিক দাবি জানিয়েছিল। ফরমালি আজকে একটা প্রতিনিধি টিম এসে লিখিত দাবি জানিয়েছে। আমরা অবগত আছি। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...