জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬ ৩:৩৭ পিএম

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে পেলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মী। সিটি করপোরেশনের প্রশাসক রোকনোজ্জামান সরকার দুপুরে টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদান তুলে দেন।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি সচিব এস এম মিকাইল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম, প্রধান বর্জ কর্মকর্তা শিরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা। মসিক প্রশাসক যানজট, মাঠপর্যায়ে পরিচ্ছন্ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের অনুপ্রেরণা দিতেই প্রধানমন্ত্রী এই অনুদান প্রদানের উদ্যোগ নিয়েছেন।’ তিনি জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন ও মশামুক্ত নিরাপদ নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে তিনি উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...