
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ১৬৪ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
রোববার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে এ অনুদান গ্রহণ করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। বিএবি আরও সাতটি প্রতিষ্ঠানের পক্ষে এক কোটি ৬০ লাখ অনুদান দেয়া হয়।
বিএবির অন্তর্ভুক্ত ৩৪ ব্যাংক ১৬৪ কোটি টাকা অনুদান দেয়। ব্যাংকগুলো হলো সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ১০ কোটি টাকা করে দেয়া হয়।
এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংকের পক্ষে থেকে পাঁচ কোটি টাকা করে দেয়া হয়।
এছাড়া ট্রাস্ট ব্যাংক দুই কোটি, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, পদ্মা ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে ২৫ লাখ টাকা করে দেয়া হয়।
অপরদিকে ফরেন অফিসার স্পাউস অ্যাসোসিয়েশন ১০ লাখ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট পাঁচ লাখ, মিনিস্টার গ্রুপ ২৫ লাখ এবং ১ লাখ সার্জিক্যাল মাস্ক, খাদ্য মন্ত্রণালয় ৬০ লাখ, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ১০ লাখ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ১০ লাখ এবং বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ৪০ লাখ টাকা অনুদান দেয়।
- ১শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
- ২এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ৩ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৬জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৭লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৮আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৯আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ১০পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই





পাঠকের মতামত