
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর গনি। আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী পদে অধিষ্ঠত থাকাবালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যা,বেতন-ভাতাদি ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
জানা গেছে,তানভীর গনি হংকং-ভিত্তিক বহুমূল্য বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি হেজ ফান্ড ও প্রাইভেট ইক্যুইটি খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।
এর আগে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সে বিকল্প সম্পদ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ হিসেবে ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
তানভীর গনি ২০০১ সালে এসআইপিএ (School of International and Public Affairs) থেকে ফিন্যান্স ও ব্যবসায় বিষয়ে বিশেষায়িত হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি লন্ডন ও হংকং—এই দুই শহরের মধ্যে বসবাস করছেন।
- ১শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা
- ২সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৩ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ
- ৪পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬পিপলস লিজিংয়ের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭ডাচ-বাংলা ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮তেজগাঁও বায়তুন-নূর জামে মসজিদে ইমাম নিয়োগ, আবেদন শেষ ১৫ আগস্ট
- ৯রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ১০আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৭তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর





পাঠকের মতামত