
প্রতিষ্ঠার পর থেকে প্রবাসী আয় সংগ্রহে দেশের ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। তবে চলমান সংকটে ব্যাংকটি শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছে। প্রবাসী আয়ে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের জুন মাসের ১৩ দিনের হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
একদল গ্রাহকের টানা আন্দোলন, সংসদে সরকারি ও বিরোধী দলের উত্তপ্ত আলোচনা এবং গ্রাহকের আতঙ্কসহ নানা ঘটনার পর রোববার রাতে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই কারণে আতঙ্কে অনেকে ব্যাংকটির হিসাব বন্ধ করে দিয়েছে। প্রবাসীরাও অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এর প্রভাব পড়েছে প্রবাসী আয়ে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, চলতি মাসের প্রথম ১৩ দিনে প্রবাসী আয়ে শীর্ষে উঠে এসেছে কৃষি ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে আয় এসেছে ২৩ কোটি ৪০ লাখ ডলার। এরপর ইসলামী ব্যাংকের মাধ্যমে আয় এসেছে ২১ কোটি ৩০ লাখ ডলার।
তবে সামগ্রিক প্রবাসী আয়ে এতে কোনো প্রভাব এখনো পড়েনি। চলতি মাসের প্রথম ১৫ দিনে আয় এসেছে ১৬২ কোটি ডলার, গত বছরের একই সময়ে এসেছিল ১৪৮ কোটি ডলার।
এদিকে বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নেওয়ার পর ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলনের চাপ কমে এসেছে। পাশাপাশি ব্যাংকটি পুরোনো গ্রাহকদের মাশুল মওকুফ করায় ফিরতে শুরু করেছেন কয়েক দিনে হিসাব বন্ধ করা গ্রাহকেরা। তাঁরা ব্যাংকটিতে আবার টাকা জমা করেছেন। তবে ব্যাংকটির চেক নিষ্পত্তি ও এটিএম ব্যবস্থা এখনো পুরোপুরি সচল হয়নি।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আলতাফ হুসাইন সোমবার ব্যাংকটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় বলেছেন, বিগত কয়েক দিনের আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির কারণে আমাদের প্রাণপ্রিয় রেমিট্যান্স গ্রাহকদের যে সাময়িক কষ্ট ও অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, সে জন্য আমরা অত্যন্ত মর্মাহত এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সংশয় বা দ্বিধা না রেখে আগের মতোই নির্ভয়ে ও নিশ্চিন্তে কষ্টার্জিত রেমিট্যান্স ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠানোর আহ্বান জানান তিনি।
এএ
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত