
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, চলমান এইচএসসি ও সমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।
রোববার (৬ জুলাই) রাজধানীর সিদ্ধেশরী গার্লস কলেজে কে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপপ্রচারে কেউ যেন কান না দেন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করেন। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয়েছে। অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
এর আগে, তিনি পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার কার্যক্রম ঘুরে দেখেন।
বিএইচ
- ১পাইওনিয়র ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ২সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৩ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছে: ইউনিডেক্সের অ্যাম্বাসেডর
- ৪বিশ্বকাপ দেখানোর নামে ২০২২ সালে লুটপাট, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা
- ৫ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা
- ৬হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বোর্ড সভা ২৩ জুলাই
- ৭ব্যাংক এশিয়ার বোর্ড সভা ২৩ জুলাই
- ৮এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৯প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ১০সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ১আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ২কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু





পাঠকের মতামত