
চট্টগ্রামের মিরসরাই এলাকার বাওয়াছাড়া সেচ প্রকল্পের কৃত্রিম লেক, পাহাড় আর ঝর্ণার মিতালী মোহিত করছে পর্যটকদের। তবে এই স্পটে অবকাঠামো গড়ে উঠেনি এখনো। দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটকদের।
বাওয়াছড়ার সেচ প্রকল্প। এ যেন সুন্দরের সঙ্গে সুন্দরের মিতালী। পাহাড়ী ঝর্ণার মুখে বাঁধ। গড়ে উঠেছে কৃত্রিম লেক। গ্রাম হেলান দিয়ে আছে সবুজ পাহাড়ে। এই স্নিগ্ধ সৌন্দর্য মুগ্ধ করছে পর্যটকদের।
পর্যটকরা জানান, খইওয়াছড়া পর্যন্ত এই এলাকায় অনেকটা ঝর্ণা আছে। তার মধ্যে বাওয়াছড়া লেকের দেড় কিলোমিটার পূর্বে হরিণমারা ঝর্ণা। এসবগুলোকে ইকো ট্যুরিজমের আওতায় এনে যদি উন্নয়নমূলক কাজগুলো হাতে নেয় তাহলে ভবিষ্যতে এটি সম্ভাবনাময় একটি জায়গা হবে।
তবে, পর্যটন অবকাঠামো গড়ে উঠেনি এখনো। তাই পর্যটকদের কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে।পর্যটকরা জানান, বিস্তীর্ণ পাহাড় এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে কেউ যদি বাস্তবে না আসে তাহলে বুঝতে পারবে না যে এই জায়গাটা কতটুকু সুন্দর। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে আরও পর্যটক আসবে।
চট্টগ্রামের বিভিন্নস্থানে ছড়িয়ে-ছিটে থাকা পাহাড়ী ঝর্ণা আর লেককে ঘিরে পর্যটন শিল্প বিকাশের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন পর্যটকরা।
আগত পর্যটকরা জানান, এখানে যারাই আসবেন তারা প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। আর সরকার যদি এটিকে গুরুত্ব দেয় তাহলে সরকার লাভবান হবে, এলাকা লাভবান এবং আমাদের দেশ লাভবান হবে।
ষড়ঋতুর বাংলাদেশে পর্যটন শিল্পের পরিকল্পিত বিকাশ হলে এ খাত হতে পারে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত