
একটি নিরাপদ, সম্মানজনক এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘রেসপেক্টফুল ওয়ার্কপ্লেস কালচার’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
রোববার (১২ এপ্রিল) প্রিমিয়ার ব্যাংকের মানবসম্পদ বিভাগের আয়োজনে রাজধানীর বনানীতে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান।
এ সময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ, ডিএমডি মোহাম্মাদ আল-আমীন, ডিএমডি এস এম ওয়ালি উল মোর্শেদ, ডিএমডি অমলেন্দু রায়, ভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মোঃ মইনুল হক সিরাজী সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও চেয়ারপারসন এবং ইউজিসি এর সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটির মেম্বার অধ্যাপক ড. ফৌজিয়া মান্নান।
তিনি তার বক্তব্যে কর্মক্ষেত্রে পারস্পরিক সম্মান, ব্যক্তিগত সীমারেখা এবং ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, একটি স্বাস্থ্যকর কর্মপরিবেশ কেবল নীতিমালার মাধ্যমে নয়, বরং প্রতিদিনের আচরণ, ভাষা ও পারস্পরিক সম্মানবোধের মাধ্যমেই গড়ে ওঠে।
উদ্বোধনী বক্তব্যে ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, সময়োপযোগী এই উদ্যোগ কর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে এবং একটি ইতিবাচক কর্মসংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম তার বক্তব্যে বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সচেতনতা, দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখা, সহমর্মিতাপূর্ণ আচরণ চর্চা এবং পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।
বিএইচ
- ১গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ২পাথরঘাটায় পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ট্রলার থেকে মাসোহারা আদায়ের অভিযোগ
- ৩ব্লক মার্কেটে লেনদেন ২৭ কোটি টাকার
- ৪সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৫ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন
- ৬দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- ৭দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ৮মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৬‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৭ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৮তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৯কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ১০সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা





পাঠকের মতামত