
ফ্রেডের আত্মঘাতী গোল, এরপর দ্বিতীয়ার্ধে ম্যাসন গ্রিনউড কাঁপালেন প্রতিপক্ষের জাল। রোববার (২২ আগস্ট) সাউদাম্পটনের মাঠে ১-১ গোলে ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে টানা ২৭ ম্যাচ অজেয় থেকে প্রিমিয়ার লিগ রেকর্ড ছুঁল উলা গুনার সুলশারের দল। ম্যানইউ বসেছে আর্সেনালের পাশে। ২০০৩-০৪ মৌসুমে টানা অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল গানাররা।
লিডস ইউনাইটেডের বিপক্ষে চারটি অ্যাসিস্ট করা পল পগবা সাউদাম্পটনের মাঠেও আরেকটি গোল বানিয়ে দেন। কিন্তু ইউনাইটেড পুরো তিন পয়েন্ট আদায় করতে ব্যর্থ হলো। প্রথম সুযোগ পায় সাউদাম্পটন, দুই মিনিটের মধ্যে। জেমস ওয়ার্ড-প্রাউসের ওই ফ্রি কিক দারুণ সেভ করেন ডেভিড ডি গিয়া। তারপর চলেছে ম্যানইউর আধিপত্য।
খানিকক্ষণ পর ব্রুনো ফের্নান্দেসের ফ্রি কিক থেকে হ্যারি ম্যাগুইরের শট বারে আঘাত করলে ফিরতি শট নেন অ্যান্থনি মার্সিয়াল। কিন্তু তা গোললাইন থেকে ফিরিয়ে দেন মোহাম্মদ সালিসু। স্বাগতিক এই ডিফেন্ডার পরে পগবারও কাছ থেকে নেওয়া শট আগলে ফেরান। ফরাসি মিডফিল্ডারের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় গোলবারের উপর দিয়ে মারলে।
তবে স্বাগতিকরাই এগিয়ে যায়। ৩০ মিনিট পর বক্সের বাইরে থেকে অ্যাডামসের স্ট্রাইক ফ্রেডের গায়ে লেগে জালে জড়ায়। অথচ বলটি লক্ষ্যে ছিল না। সাউদাম্পটন লিড নেয় ৫৪ মিনিট পর্যন্ত। ৫৫তম মিনিটে পগবা বক্সে ঢুকে গ্রিনউডকে দিয়ে সমতাসূচক গোল করান। কয়েক মুহূর্ত পর দলকে এগিয়ে নেওয়ার কাছে ছিলেন পগবা, তার শট পোস্টের বাইরে দিয়ে যায়। ম্যাচ ঘড়ির কাটা ঘণ্টা পার হতেই দারুণ কাউন্টার অ্যাটাকে যায় ম্যানইউ। ফ্রেডের ক্রস থেকে গ্রিনউড হেড করতে ব্যর্থ হলে সুযোগ নষ্ট হয়। ৭৫ মিনিটে ম্যাগুইরের ভুলে ম্যানইউ মাশুল দিতে বসেছিল। অ্যাডাম আর্মস্ট্রংয়ের সেই প্রচেষ্টা ডি গিয়া দারুণভাবে ফিরিয়ে দেন। ইউনাইটেড জয়সূচক গোলের দেখা না পেলেও সাউদাম্পটন লিগ মৌসুমের প্রথম পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। তারা দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে ১৩তম। আর ম্যানইউ ৪ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে।
দিনের আরেক ম্যাচে ডেল্লে আলীর পেনাল্টি গোলে ১-০ তে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারায় টটেনহ্যাম হটস্পার। এই ম্যাচ দিয়ে মৌসুমে প্রথমবার টটেনহ্যামের জার্সি পরলেন হ্যারি কেইন। ৭২ মিনিটে সন হিউং মিনের বদলি হয়ে মাঠে নামেন ইংলিশ ফরোয়ার্ড। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে স্পাররা। সমান পয়েন্ট সংগ্রহ করে শীর্ষ দুইয়ে লিভারপুল ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন।
- ১দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৩১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৪আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৫জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৬জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৭‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৮জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৯জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ১০তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত