
ফরিদপুরের চরভদ্রাসনে পূর্ব শত্রুতার জেড় ধরে ইলিয়াস ফকির(৪৬) নামে এক ব্যক্তিকে এলোপাথারি ভাবে কুপিয়েছে তার ভাতিজা শাহিন ফকির(২৪)। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত দশটার দিকে বালিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর শাহিন পলাতক রয়েছেন। ইলিয়াস ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
সৌদী প্রবাসী ইলিয়াস ওই গ্রামের মৃত মেছের ফকিরের দ্বিতীয় পূত্র। ছয় মাস ধরে তিনি ছুটিতে এসেছেন। ইলিয়াসের আপন বড় ভাই রহিম ফকির(৫১) এর ছেলে শাহিন। স্থানীয়রা জানান শাহিন বখাটে প্রকৃতির। তার সম্পর্কে এলাকায় নানা অঘটন ঘটানোর অভিযোগ রয়েছে।
মুঠোফোনে ইলিয়াস ফকির ও তার স্ত্রী হাসিনা আক্তার বলেন তাদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ঘটনার পূর্বে তিনি শাহিনের ভগ্নিপতি ওবায়দুরের সাথে কথা বলছিলেন। সে সময় উভয়ের পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা হয়। কথা শেষে তিনি ওযু করতে যাচ্ছিলেন হঠাৎ পেছন থেকে শাহিন এসে এলোপাথারি কোপতে শুরু করেন। পরে তার স্ত্রী ও অন্যান্য লোকজন এসে তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে ফরিদপুরে রেফার্ড করেন।
এ বিষয়ে শাহিনের মা সুফিয়া বেগম(৪৩) কোপানোর কথা স্বীকার করে বলেন ইলিয়াস আগে শাহিনকে মারতে আসলে শাহিন তখন তাকে আঘাত করে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম কোপানোর বিষয়ে নিশ্চিত করে বলেন প্রাথমিক ভাবে জমিজমা সংক্রান্ত বিরোধে এ ঘটনা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসল ঘটনা জানা যাবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
- ১ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ৭সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ১০ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৭মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে





পাঠকের মতামত