প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫ ৯:৫৩ এএম

ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে বাবু মুন্সি (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার পুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামের হাসমত মুন্সির ছেলে।

এ বিষয়ে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিয়া বাজার এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবক বাবু মুন্সী কানে কম শুনতেন। যে কারণে ট্রেন চলাচলের সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...