
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে আট বছরের শিশুকে অপহরণের পর হত্যা মামলায় এক জনের ফাঁসি ও এক জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, ফাঁসির দন্ডপ্রাপ্ত হলেন মো: জিন্দার খলিফা। তিনি জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া গ্রামের টুকু খলিফার ছেলে। অপরজন যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত হলেন মাহাবুল শেখ। তিনি একই এলাকার কাজু শেখের ছেলে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন পাল জানান, গত ২০১৯ সালের ১ জুলাই জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া গ্রামের পাচু খলিফার ছেলে আবু বক্কার (৮) বিকালে পুড়াপাড়া বাজারে যায়। বাজার থেকে মাহাবুল শেখ ওই শিশুকে তার ইজিবাইকে তুলে নিয়ে যায়।
পরে মোবাইল ফোনে জিন্দার খলিফা ও মাহাবুল ওই শিশুর পিতার কাছে তিন লাখ টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপন না দেওয়ায় শিশু আবু বক্কারকে হত্যা করে একটি খালের কচুরিপানার মধ্যে ঢেকে রাখে। এঘটনায় নিহতের পিতা পাচু খলিফা নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষী ও শুনানির পর আদালতের বিচারক এ রায় ঘোষনা করেন।
- ১চাঁদপুর ওয়ান মিনিট মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা
- ২পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন
- ৩ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ৪আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৬টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৭বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ১০পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০লতিফ সিদ্দিকী গ্রেপ্তার





পাঠকের মতামত