
ফরিদপুরের ভাংগা উপজেলার তালকান্দা গ্রামের একটি বাড়ি থেকে ৬৪ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ সময় মাহিনুর বেগম নামে একজনকে আটক করে ভাংগা থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ শাহজাহান ।
পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানান, গতকাল বুধবার বিকেলে ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রামের আল-আমিন ভূইয়ার বাড়িতে অভিযান চালায় ভাংগা থানা পুলিশ। এ সময় তার বাড়ি চৌচালা টিনের ঘরে তল্লাশি চালিয়ে কাঠের পাটাতনের উপর থেকে একটি প্লাস্টিক বস্তায় ১০ কেজি, ২টি পাটের বস্তায় ৪৭ কেজি ও একটি কালো রং এর ট্রাভেল ব্যাগ থেকে ৭ কেজি করে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আল আমিন এর স্ত্রী মাহিনুর বেগমকে আটক করে পুলিশ।
অভিযানের সময় এই মাদক ব্যবসার সাথে জড়িত আসামী আজিজুল ভূইয়ার ছেলে আল আমিন ভুইয়া ও মৃত আলী ভূইয়ার ছেলে শেরে ভুইয়া পলাতক ছিল ।
ফরিদপুরের ভাংগা সার্কেল মো: হেলালউদ্দিন ভূইয়া জানান, তাদের বিরুদ্ধে ভাংগা থানার উপ-পরিদর্শক(এস.আই) অমিয় মজুমদার বাদী হয়ে ওই তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ ধারায় মামলা করা হয়। বৃহস্পতিবার বিকেলে আটক নারীকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা চলছে ।
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত