প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২০ ১:৩৪ পিএম , আপডেট: ডিসেম্বর ২৩, ২০২০ ১:৩৫ পিএম

মৌসুমের প্রথম হারের মুখ দেখেছে সিরি আ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। ফিওরেন্টিনার কাছে ঘরের মাঠেই ৩-০ গোলে বিধ্বস্ত ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। লিগের ১৩ তম ম্যাচে ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে আন্দ্রে পিরলোর দলকে। এই হারে পয়েন্ট টেবিলেও পিছিয়ে পড়েছে।

ম্যাচ শুরুর তিন মিনিটেই পিছিয়ে পড়া। ৭২ মিনিট ধরে খেলতে হয়েছে ১০ জন নিয়ে। ম্যাচ শুরুর ১৮ মিনিটেই হারাতে হয়েছে কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান কুয়াদরাদকে। বাজে ফাউল করে তিনি দেখেন লাল কার্ড।

শুরুর বাঁশি বাজার তিন মিনিটেই ফ্রাঙ্ক রিবেরির পাস থেকে দারুণ শটে দুসান ভ্লাহোভিচ জুভেন্টাসের জালে প্রথমবার বল জড়ান। এর ১৫ মিনিট পরেই মাঠের বাইরে যেতে বাধ্য হন কুয়াদরাদো। এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল জুভেন্টাসের সামনেও। কিন্তু দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। ৩০ মিনিট থেকে ৪০ মিনিটের মধ্যে তিনটি সুযোগ কাজে লাগাতে পারেননি।

প্রথমার্ধে ১-০ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরেও গোলের দেখা পাচ্ছিল না জুভেন্টাস। ৫৬ মিনিটে যাও একটি গোল শোধ করেন রোনালদো। কিন্তু দুর্ভাগা হলে যা হয়; পর্তুগিজ তারকা ছিলেন অফসাইডে।

গোল শোধে মরিয়া মরিয়া জুভেন্টাস উল্টো নিজেদের জালে নিজেরাই বল জড়াল। যেনো মড়ার উপর খাঁড়ার ঘা! ৭৬ মিনিটে আলেক্স সান্দ্রোর পায়ে লেগে দ্বিতীয়বারের মতো পিছিয়ে পড়ে তুরিনের ক্লাবটি।

এর পাঁচ মিনিট পরেই তৃতীয় গোলটি হজম করে জুভেন্টাস। ৮১তম মিনিটে মার্টিন কাসেরেস জুভেন্টাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। শেষ পর্যন্ত হারতে হয় ৩-০ গোলে। ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান। এই জয়ে এসি মিলানের সঙ্গে ব্যবধান কমাতে পারতেন রোনালদোরা। উল্টো বেড়েছে ব্যবধান।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...