প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২৫ ১০:২৮ পিএম , আপডেট: জানুয়ারী ২৯, ২০২৫ ১০:২৯ পিএম

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মহাপরিচালক হলেন মো. আবদুল জলিল। আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ চলচিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন । বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাথে চলচিত্র সার্টিফিকেশন বোর্ডের দায়িত্বও পালন করবেন।

এর আগে ৬ জুন বাংলাদেশ চলচি্চত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানের (বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড) নিযুক্ত করা হয়। এর আগে তিনি তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) হিসেবে দায়িত্ব পালন করেন।

মোঃ আবদুল জলিল বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য- সাধারণ) ক্যাডারের ১৮ ব্যাচের কর্মকর্তা। ইতোপূর্বে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডে দায়িত্ব পালন করেন।

শিক্ষা জীবনে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য “অধ্যাপক আয়েশা নোমান স্বর্ণপদক” এ ভূষিত হন।

তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইরান,চীন,ভারতসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...