প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২ ১১:৩৩ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

রোববার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, কোম্পানিটির বিদায়ী বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। সেখান থেকে সাধারণ বিনিয়োগকারীদের ৯ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৫৪৭টি শেয়ার বিপরীতে ২০ পয়সা করে মোট ১ কোটি ৯০ লাখ ৭৮ টাকা ৫০৯ পয়সা সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ বাবদ দেবে।

এর আগের বছর ২০২১ সালের কোম্পানির ইপিএস হয়েছিল ৩৮ পয়সা। সেই সময়ও ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিনিয়োগকারীদের। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯ টাকা ৪০ পয়সা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির ডিসেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক ...

বে লিজিংয়ের মঙ্গলবার লেনদেন চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মঙ্গলবার শেয়ার লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে ...

বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...