প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪ ১২:২৬ পিএম

ফেনীতে ১০টি স্বর্ণের বারসহ দ্বীজেন ধর (৩৯) নামের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।রোববার (১৭ নভেম্বর) বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় ঢাকামুখী তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাসে তল্লাশি করে চট্টগ্রামের রাউজান থানার কেউটিয়া বনিকপাড়ার মৃত শুধাংশু বিমল ধরের ছেলে চোরাকারবারিকে দ্বীজেন ধরকে আটক এবং তার জুতার ভেতর অভিনব কৌশলে পাচারকালে ১ হাজার ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, অবৈধ স্বর্ণ নিয়ে চট্টগ্রাম থেকে এক ব্যক্তি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানার আওতাধীন বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় অবস্থান নেন। পরে ঢাকামুখী তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাস তল্লাশি করলে সন্দেহজনকভাবে দ্বীজেন ধরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকারোক্তি দিলে পুলিশ সদস্যরা বিষয়টি আমাকে অবগত করেন।

পরবর্তীতে ফেনী জেলা প্রশাসক ও সেনাবাহিনীকে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার পায়ের জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে রাখা ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটকের পর জব্দকৃত স্বর্ণের বার সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই চোরাকারবারি।

পুলিশ সুপার আরও জানান, অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে অন্য দেশ থেকে স্বর্ণের বার চোরাচালানে জড়িত থাকার অপরাধে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...