প্রকাশিত: জুন ৭, ২০২২ ৬:৫৯ পিএম

ফেনীতে গত দুই সপ্তাহে দিনে ৭ জনের আত্মহত্যা, এদের মধ্যে ৪ জন শিক্ষার্থী। উদ্বেগ হারে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। এর মধ্যে দাগনভূঞা উপজেলায় সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত ৬ মাসে পুরো জেলায় ৪৪ জন আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আত্মহত্যাকে না বলুন প্রতিপাদ্য বিষয় নিয়ে ০৪ জুন শনিবার দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজে স্বেচ্ছাসেবী সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটির আয়োজনে কাউন্সিলিং সভা অনুষ্ঠিত হয়। এর ফেনী পুলিশ প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের নাসরিন আক্তার নিপা (২১) নামে একগৃহবধূ ০৫ জুন রোববার পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করে। এর আগের দিন শনিবার সোনাগাজীতে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহভিখারি গ্রামের কলিমউদ্দিন হাজ্বী বাড়ীর প্রবাসী কামাল উদ্দিনের কলেজ পড়ুয়া ছেলে
আবদুল কাইয়ুম( ১৭) শুক্রবার গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার কাতার প্রবাসী পিতার কাছে টাকা পয়সা নিয়ে মনোমালিন্যে জিদের বসে আত্মহত্যার পথ বেঁচে নেয়। সে চট্টগ্রামের একটি কলেজে পড়াশুনা করতো।

বৃহস্পতিবার রাতে দাগনভূঞা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমেদ স্বপনের বড় ছেলে উপম (১৮) আত্মহত্যা করে। একইদিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আত্মহত্যা করেন একই উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমু ভূঞার হাট হাছানিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার (১৪)। সে পাশের রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে। মাদ্রাসা
সুপারের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়। এ ঘটনায় মাদ্রাসার সুপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের নিলখী গ্রামের কুয়েত প্রবাসী আবু জাফর ওরফে বাবুর স্ত্রী সোনিয়া আক্তার (২৮) বিষপানে আত্মহত্যা করে। সোনিয়া পরশুরাম উপজেলার কাউতলী গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, বৃহস্পতিবার দুই শিক্ষার্থীসহ স¤প্রতি উপজেলায় কয়েক শিক্ষার্থী ও প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। অথচ এসব শিক্ষার্থীর ভালোমন্দ বোঝার বয়সও হয়ে ওঠেনি। বিভিন্ন কারণে তারা আত্মহত্যা করছেন।

ফেনী জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এডভোকেট এম শাহজাহান সাজু জানান, যত বেশি সচেতনতার প্রোগ্রাম আয়োজন করা যাবে ততবেশি আত্মহত্যার হার কমবে। এসব আয়োজনে অভিভাবক, সন্তান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সম্পৃক্ত করতে হবে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ ইকবাল হোসেন ভূঞা বলেন, সম্প্রতি হাসপাতালে নিয়মিত আত্মহত্যার মরদেহ আসছে। যাদের বেশির ভাগই শ্বাসরোধে আত্মহত্যা। দাগনভূঞা ইয়ুথ সোসাইটির প্রেসিডিয়াম সদস্য ব্যাংকার নবীউল হক খান বলেন, সরকারি-বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করলে আত্মহত্যার প্রবণতা কমে যাবে। শিক্ষার্থীদের মোবাইল-ইন্টারন্টে ব্যবহারের সুফল কুফল সম্পর্কে ধারণা বৃদ্ধি করতে হবে।

ফেনী জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেসা বলেন, দেশের আইনে ১৮ বছরের নিচে সবাই শিশু। শুধু শিশুই নয়, দন্ডবিধির ৩০৫ ধারায় কাউকে আত্মহত্যার প্ররোচনা দিলে সেটি যদি আদালত থেকে প্রমাণিত হয়, তাহলে সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের বিধান রয়েছে। আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিরুদ্ধে যদি আইন বিভাগ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে সমাজে ইতিবাচক সাড়া পড়বে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, ডিসেম্বর থেকে আজ পর্যন্ত জেলায় আত্মহত্যা করেছে ৪৪ জন। আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে আমরা জেনেছি, বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক কলহ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হয়েছে। কিছু ক্ষেত্রে প্রেমে ব্যর্থতা, অভিমান ও ক্ষোভের কারণেও হয়েছে। আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় জেলা পুলিশ আত্মহত্যা রুখতে সচেতনতামূলক সভার আয়োজন করেছে।

 

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সামরিক কর্মকর্তা থেকে রাজনৈতিক নেতায় রূপান্তরের প্রক্রিয়ার প্রধান কারিগর ছিলেন ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...