প্রকাশিত: মে ২৫, ২০২২ ১০:৫২ এএম
বগুড়ায় জুয়া খেলার অভিযোগে আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(২৪মে) রাত সাড়ে ১১টার দিকে গাবতলী উপজেলার দূর্গাহাটার হাতিবান্ধা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন- হাতিবান্ধা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে নুরুল ইসলাম(৩৭) ও আব্দুর রহিম(৩৫), জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম(৩৮), আনছার আলীর ছেলে আবু মুছা(২৪), আব্দুস সামাদের ছেলে মোনয়ারুল ইসলাম(৫০), মৃত মোজাহার আলীর ছেলে আতিকুর রহমান(৩২), আব্দুল ছালেকের ছেলে ওবাইদুল ইসলাম(২৮) এবং আলী প্রাং এর ছেলে রফিকুল ইসলাম(৩০)।
এসময় তাদের কাছ থেকে নগদ ৪৩ হাজার ৬৯০ টাকা, মোবাইল ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আট জুয়াড়ি গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
শেয়ার

পাঠকের মতামত

বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার বেড়া উপজেলার ৫০টি ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

আদালত অবমাননা ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে ...