প্রকাশিত: জুলাই ৩১, ২০২২ ১:২৮ পিএম , আপডেট: জুলাই ৩১, ২০২২ ১:২৯ পিএম

বগুড়ায় পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাত পৌণে ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জের দেউলি দক্ষিণপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন বাদশার ছেলে সাহাদত হোসেন লিটন (৩০) ও বুজরুক মাঝিড়া গ্রামের মৃত আবুল হোসেন প্রামানিকের ছেলে মাসুদ রানা (৩৮)। এসময় তাদের কাছ থেকে ছয়টি হার্ডডিক্স, দুইটি মনিটর, দুইটি সিপিইউ, দুইটি কিবোর্ড, দুইটি মাউস ও পাঁচটি ক্যাবল এবং দুইটি মুঠোফোন উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মো. তৌহিদুল মবিন খান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোবাইল সার্ভিসিং সেন্টারের আড়ালে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...