
অবৈধ কাঠের ট্রলিং বন্ধের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছে সাধারণ জেলেরা। রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে পাথরঘাটা উপজেলা শহরের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এতে পাথরঘাটা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, একাধিক ট্রলার মালিক ও শত শত সাধারণ জেলে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ কাঠের ট্রলিংয়ের কারণে উপকূলীয় এলাকায় ছোট ট্রলারের জেলেরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। এ ধরনের ট্রলিংয়ের ফলে মাছের অভয়ারণ্য ধ্বংস হচ্ছে, ক্ষুদ্র মৎস্যজীবীদের জীবিকা হুমকির মুখে পড়ছে। তাই দ্রুত কাঠের ট্রলিং বন্ধ করে তাদের নির্বিঘ্নে মাছ ধরার সুযোগ করে দেয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, কাঠের ট্রলিংয়ে ব্যবহৃত শক্তিশালী ইঞ্জিন ও অবৈধ জাল মাছের প্রজনন ব্যাহত করছে। এতে উপকূলের জেলেরা একের পর এক আর্থিক সংকটে পড়ছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন ধরে তারা এই সমস্যা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। এবারও যদি কাঠের ট্রলিং বন্ধ না করা হয়, তাহলে তারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও চরদুয়ানী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এম কামরুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিএইচ
- ১দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ২মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
- ৩চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৪লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স
- ৫সূচকের পতনে আজও কমেছে লেনদেন
- ৬বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৭জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ১০সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা





পাঠকের মতামত