
নতুন ২০২৪ বছরের শুরুতেই বাইক আনলো কাওয়াসাকি। নতুন বাইকের নাম কাওয়াসাকি নিনজা জেডএক্স-৬আর-২০২৪। বাইকটিতে দেওয়া হয়েছে নতুন ফ্যাসিয়া, স্প্লিট এলইডি হেডল্যাম্প, রিওয়ার্কড্ উইন্ডশিল্ড এবং থ্রিডি ইন্টারওভেন বডিওয়ার্ক। বাইকের স্টেবিলিটি আগের থেকে আরও ভালো করার জন্য রয়েছে নতুন উইংলেট। এর সাহায্যে প্রচণ্ড স্পিডেও আপনি বাইকটির স্টেবিলিটি পাবেন।
এই সুপার বাইকে দেওয়া হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। রয়েছে এলইডি ইন্ডিকেটর্স, সোয়া এসএফএফ-বিপি আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনো শক। মডেলটিতে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে, যা তিনটি মোডে পাওয়া যেতে পারে। সেই মোডগুলো হলো কাওয়াসাকি ইন্টেলিজেন্ট, অ্যান্টি-লক ব্রেক সিস্টেম এবং পাওয়ার মোড।
৪.৩ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এই বাইকে। স্মার্টফোন কানেক্টিভিটি সম্ভব রিডোলজি অ্যাপের মাধ্যমে। মডেলটি ইক্যুইপ করা হয়েছে ডুয়াল ৩১০এমএম ফ্রন্ট ডিস্ক ও তার সঙ্গে ডুয়াল র্যাডিয়াল মাউন্টেড ফোর পিস্টন মনোব্লক ক্যালিপার, একটি ২২০এমএম সিঙ্গেল রিয়ার ডিস্ক এবং ১৭ ইঞ্চি চাকার সঙ্গে। মোট দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে বাইকটির। একটি হলো লাইম গ্রিন এবং অপরটি মেটাকি গ্রাফাইট গ্রে। কাওয়াসাকির এই নতুন নিনজা বাইকের দাম ভারতে ১১ লাখ ৯ হাজার রুপি (এক্স-শোরুম)।
সূত্র: রাইডার ম্যাগাজিন
এনজে
- ১কুষ্টিয়ার দৌলতপুরে চা দোকানির মরদেহ উদ্ধার
- ২লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৩বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৬ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৭চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৮গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৯ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ১০৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮সূচকের বড় পতনে কমেছে লেনদেনও
- ৯বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে





পাঠকের মতামত