প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২ ২:০০ পিএম
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করার লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেছে বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদ। 
সোমবার (১৮ এপ্রিল) সোমবার বেলা সাড়ে ১১ টায় নৌ যাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে গ্ৰহন করেন উপ-পরিচালক শহীদুল আলম।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির প্রকোপের কারনে দক্ষিণাঞ্চলের অনেক মানুষ যারা দেশের বিভিন্ন জেলায় নানা পেশায় নিয়োজিত তারা অধিকাংশ ঘরমুখো হয়নি। এ বছর করোনার প্রকোপ না থাকায় ও সপ্তাহব্যাপি ছুটি থাকায় মানুষ আত্মিয় পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে যাবেন। কিন্তু প্রতিবছর ঈদুল ফিতর সহ বড়কোন ছুটির সময় প্রতিটি নৌযানে ধারন ক্ষমতার অতিরিক্ত কয়েকগুন বেশি যাত্রী বহন ও নিয়মিত ভাড়ার পরিবর্তে অতিরিক্ত ভাড়া আদায় করা নিয়মে পরিনত হয়েছে৷ এর সাথে যাত্রী হয়রানি তো আছেই।
এসব সংকট নিরসনে নিম্নবর্ণিত দাবী সমূহ বাস্তবায়িন করার দাবি জানান বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
দাবি সমূহ হলো, ট্রেন স্টেশন বাস স্টান্ড ও বিমান বন্দরের মতো নৌ পরিবহন টার্মিনালে ইজারা প্রথা বাতিল করে টার্মিনাল টোল আদায় বন্ধ করা, নৌ পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া কার্যকর করা, নৌ পরিবহনে ভ্রমণকারী শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যবস্থা করা, নৌ পরিবহনে ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করা, প্রতিটি নৌ পরিবহনে পর্যাপ্ত বয়া লাইফজ্যাকেটসহ অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যাবহার সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা করা, অবিলম্বে নৌ পরিবহনে যাত্রী বিমা চালু করা, প্রতিটি লঞ্চের ইঞ্চিন রুমের পাশ থেকে খাবর হোটেল ক্যান্টিন সরিয়ে ফেলা, দক্ষ মাস্টার, সুকানি ও গ্রীজার নিয়োগ দেয়া এবং ফিটনেসবিহিন নৌযান সার্ভিস বন্ধ করা, লঞ্চ স্টিমারের ক্যান্টিন ও চায়ের দোকানে অতিরিক্ত দাম না নেয়া, নৌ যান কর্মচারী ও ঘাট শ্রমিকদের দ্বারা যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা, নৌ ভ্রমন কালে যাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ ঢাকা-বরিশাল-খুলনা রুটে পূর্বের ন্যায় সপ্তাহে সাত দিন স্টিমার ও অত্যাধুনিক দ্রুতগতিসম্পন্ন নৌ যান চালু করা।
বরিশাল নৌ-যাত্রী ঐক্য পরিষদ কর্তৃক উত্থাপিত ১২দফা দাবি বাস্তবায়ন সহ আগামী ঈদুল ফিতর ও বর্ষা মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের জান মাল নিয়ে স্বাচ্ছন্দে নিরাপদ যাত্রায় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ কামনা করেন।
শেয়ার

পাঠকের মতামত

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...

নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদে সেবাগ্রহণে আসা মায়েদের সুবিধার্থে একটি মাতৃদুগ্ধ কর্নার এবং নারীদের জন্য পৃথক ...

নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’

গরুর হাটে যাওয়ার পথে নেশা চক্রের খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়া টাঙ্গাইলের এক গরু ব্যবসায়ীকে ...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা ...