
অলিয়ার রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনমাসব্যাপী ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বসুন্ধরা শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি এএফএম শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের উদ্বোধন করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।
বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক তাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজীত মুখার্জী, ক্রীড়া সম্পাদক শওকত হোসেন, কালের কণ্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান প্রমুখ। নারীদের দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাসিনা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার অস্বচ্ছল ২০ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করছেন।
দর্জি বিজ্ঞান প্রশিক্ষণে অংশ নেওয়া শিউলী খাতুন ও লিপিয়া খাতুন বলেন, বসুন্ধরা শুভসংঘের অনেক মানবিক কাজের কথা শুনেছি। আমাদেরকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদানের উদ্দেশ্যে শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান বলেন, বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলায় বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে মানুষের পাশে থাকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এজন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ বলেন, বসুন্ধরা শুভসংঘের দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের এমন একটি ব্যতিক্রম উদ্যোগের কথা শুনে ও জেনে আমরা প্রেসক্লাব মিলনায়তনটি নারীদের প্রশিক্ষণ কক্ষ হিসেবে ব্যবহার করতে দিয়েছি। এসব নারীরা স্বাবলম্বী হয়ে ঘুরে দাঁড়াতে পারলে আমাদের কাছেও ভালো লাগবে।
এ ব্যাপারে শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি এএফএম শফি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমন একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় ও কেশবপুর শাখার উদ্যোগে গরীব এবং অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের কর্মকান্ডসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বসুন্ধরা শুভসংঘের কর্তৃপক্ষের জন্য সকলের কাছে দোয়ার আহ্বান জানান।
এনজে
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত