
বাংলাদেশকে ২৮ দশমিক ৯ কোটি মার্কিন ডলারের ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩ হাজার ১৭৯ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সৌদি আরবের রিয়াদে আইডিবির পরিচালনা পর্ষদের বার্ষিক সভা চলাকালে বাংলাদেশ সরকারের সঙ্গে এই ঋণ চুক্তি সই হয়। ‘রুরাল অ্যান্ড প্রি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্ট-সেকেন্ড ফেইজ’ শীর্ষক প্রকল্পে এই অর্থ দিচ্ছে আইডিবি। প্রকল্পটি ৫ বছর মেয়াদে বাস্তবায়ন করা হবে।
ঋণ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং আইডিবির পক্ষে ভাইস প্রেসিডেন্ট ডা. মনসুর মুহতার স্বাক্ষর করেন। এসময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং আইডিবি গ্রুপের চেয়ারম্যান ডা. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।
প্রকল্পটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মাধ্যমে বাস্তবায়ন হবে। প্রকল্পটির মাধ্যমে দেশের পল্লী ও শহরতলী এলাকায় বসবাসরত নিম্ন, নিম্ন-মধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত, টেকসই এবং পরিবেশবান্ধব আবাসন নিশ্চিতকল্পে সাশ্রয়ী গৃহনির্মাণ ঋণ দেয়া হবে।
এতে ঋণ দিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি পাবে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে চাষযোগ্য জমি সংরক্ষণ করা সম্ভব হবে।
- ১ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকার
- ২১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৩দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৪ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা
- ৫লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৮সূচকের পতনে কমেছে লেনদেনও
- ৯সিঙ্গার বিডির বোর্ড সভা ২৩ জুলাই
- ১০রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৩দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৪আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৫মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৬দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৯সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ১০সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান





পাঠকের মতামত