প্যারিসে পিনাকী ভট্টাচার্য
বাংলাদেশ আর কখনো ৫ আগস্টের আগের অবস্থায় ফিরবে না

বাংলাদেশ আর কখনো ৫ আগস্টের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্স প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
শুক্রবার (১ মে) প্যারিসে অনুষ্ঠিত এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে পিনাকী ভট্টাচার্য বলেন, “ইতিহাসে জুডাস মাত্র ৩০ রৌপ্য মুদ্রার বিনিময়ে ঈসা নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে রোমানদের হাতে তুলে দিয়েছিল। আমরা জানতে চাই, কোন মুদ্রার বিনিময়ে বাংলাদেশকে আবার সেই পুরনো ব্যবস্থার অধীনে ঠেলে দেওয়া হলো।”
তিনি আরও বলেন, বাংলাদেশ আর কখনও ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যাবে না এবং প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়ের পক্ষে সবসময় সোচ্চার থাকবে।
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমরা প্রবাস থেকে যেভাবে লড়াই করেছি, ঠিক সেভাবেই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনমত গড়ে তোলা হবে।”
এছাড়া বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক আবু মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এফবিজেএ-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন ও মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলাদেশি নাগরিক পরিষদের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের নির্বাহী সদস্য মো. সাকিব হোসেন, মাজহারুল হক তালুকদার, এক্টিভিষ্ট ও মানবাধিকার সংগঠন এফডিএইচআর এর সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, কমিউনিটি নেতা মোহাম্মদ সাইফুল আলম, এক্সিকিউটিভ ও বাংলাদেশি নাগরিক পরিষদের সদস্য ওয়াদুদ তানভীর, এনসিপি ফ্রান্সের সিনিয়র সদস্য আনোয়ার রুল ইসলাম, তাওহিদা বেগম, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, এফবিজেএ-এর সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াছ, আরাফাত রহমান, আকাশ গবেষক ইকরামুল কবির সালমান ও জাফরুল হাসানসহ অনেকে।
মানববন্ধনে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, নারী ও শিশুরা অংশগ্রহণ করেন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৪মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৫হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৬প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৮বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৯‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ১০কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত