
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন জো বাইডেন।
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের মধ্যে বাক-বিতণ্ডাও ততই বাড়ছে। একজন আরেকজনের ওপর একের পর এক অভিযোগ তুলছেন, নানাভাবে সমালোচনা করে ভোটারদের নিজের দিকে টানতে চাইছেন।
ট্রাম্প বা বাইডেন কেউই কাউকে ছাড় দিচ্ছেন না। নির্বাচনের আগে হওয়া বিতর্কে মুখোমুখি হয়েও কেউ কাউকে অপমান করতে ছাড়েননি। ব্যক্তিগত আক্রমণই যেন নির্বাচনের হাতিয়ার হয়ে উঠেছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে রাশিয়া আর্থিক সহায়তা দিচ্ছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার ‘রাশা-১’ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। রাশিয়া যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে আর্থিক সাহায্য দিচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন সম্প্রতি তাদের দ্বিতীয় ও শেষ টেলিভিশন বিতর্কে পরস্পরের মুখোমুখি হন। ওই বিতর্কে জো বাইডেনকে আক্রমণ করে ট্রাম্প বলেন, বাইডেন মস্কোর মেয়রের কাছ থেকে ৩৫ লাখ ডলারের আর্থিক সহায়তা গ্রহণ করেছেন।
এ সময় বাইডেন ওই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাশিয়ার নেতারা চান না তিনি এ নির্বাচনে বিজয়ী হন। বাইডেন বলেন, রাশিয়ার নেতৃবৃন্দ জানেন যে, আমি নির্বাচিত হলে মস্কোর সঙ্গে অনেক বেশি কঠোর আচরণ করব।
এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলেও অভিযোগ উঠেছিল। তবে রাশিয়ার পক্ষ থেকে বরাবরই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত