
আফগানিস্তানের কাবুল বিমান বন্দরে সন্ত্রাসী হামলায় মার্কিন সেনা হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতাদের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান আইনপ্রণেতাদের কেউ বাইডেনের পদত্যাগ দাবি করেছেন।আবার অনেক আইনপ্রণেতা তাঁকে অভিশংসন করার প্রস্তাব দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বাইডেনের সমালোচনা করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বোমা হামলা হয়। এই হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। আহত দেড় শতাধিক। হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সেনা নিহত ও ১৫ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কাবুলের নিয়ন্ত্রণ তালেবান।এর পর থেকেই বাইডেনের কঠোর সমালোচনা করে আসছেন ট্রাম্প। কাবুলে আত্মঘাতী হামলায় হতাহতের ঘটনাকে ‘ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের ঘটনা কখনোই ঘটতে দেওয়া উচিত হয়নি। এতে তাঁদের মর্মপীড়া আরও গভীর হয়েছে। এই হামলা ঠেকানো উচিত ছিল।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। সমালোচনার জবাবে বাইডেন বলেন, ট্রাম্পের করা চুক্তি বাস্তবায়ন করতে গিয়েই তাঁকে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হয়।
মিজৌরির রিপাবলিকান সিনেটর জস হাউলি বলেন, এ ঘটনার জন্য বাইডেন দায়ী। এ ঘটনার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, বাইডেনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই নেই। তাঁর অবশ্যই পদত্যাগ করা উচিত।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য এলিস স্টেফানিক এক টুইটে লিখেছেন, বাইডেনের হাত রক্তে রঞ্জিত। এই ভয়াবহ জাতীয় নিরাপত্তা ও মানবিক বিপর্যয়ের ঘটনা শুধু বাইডেনের দুর্বল ও অক্ষম নেতৃত্বের ফল। তিনি ‘কমান্ডার ইন চিফ’ হওয়ার অযোগ্য বলেও অভিযোগ করেন এই সদস্য।
প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি বলেন, জীবন রক্ষার জন্য কংগ্রেসের দ্রুত পদক্ষেপ নেওয়ার এখনই সময়।
৩১ আগস্টের আগেই প্রতিনিধি পরিষদের বৈঠকের জন্য স্পিকার ন্যান্সি পেলোসির প্রতি আহ্বান জানিয়েছেন ম্যাকার্থি। তিনি মার্কিন সেনা, নাগরিক ও মিত্রদের রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত