
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালীর বাউফলে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুলাই) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জুরান।
বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত হবে এবং দলের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নতুন করে গতি আসবে।
সমাবেশে নেতারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তারা যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ৪ জুন রাজধানীতে যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
টিআর
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত