
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয় শ্রেণির কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী ‘বেসিকস অব এমএস অফিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। জিটিআই-এর তত্ত্বাবধানে পরিচালিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে মনোনীত ৩০ জন তৃতীয় শ্রেণির কর্মচারী অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং প্রভাষক সবুজ রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, অধ্যাপক ড. মোছা. জান্নাতুন নাহার মুক্তা, প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন-১) ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান যুগে কম্পিউটার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক প্রশিক্ষণার্থীকে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে এই প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুনাম নির্ভর করে প্রশিক্ষিত জনবল, নীতিনৈতিকতা, পরিশ্রম ও নিয়মানুবর্তিতার ওপর। আমরা যে পদেই কর্মরত থাকি না কেন, সবাই বাকৃবি পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। এই চেতনা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
- ১গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ২৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৩৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৪স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৬তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৯শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার





পাঠকের মতামত