
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘পোনা মাছ অবমুক্তি কার্যক্রম ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) বাকৃবির ঈশা খাঁ হল সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।
মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মৎস্য অধিদপ্তরের পরিচালক ড. নিপেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যাপক ড. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান মামুন, ময়মনসিংহের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা ও গবেষণার সমন্বয় অত্যন্ত জরুরি। মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এ ধরনের কার্যক্রম গবেষণার জ্ঞানকে মাঠপর্যায়ে প্রয়োগে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, এতে একদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার ফল বাস্তব প্রেক্ষাপটে প্রয়োগের সুযোগ তৈরি হবে, অন্যদিকে মৎস্য অধিদপ্তরের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ভবিষ্যৎ গবেষণায় দিকনির্দেশনা দেবে।
উল্লেখ্য, সারা জেলায় মোট ৯০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়, যার মধ্যে শুধুমাত্র বাকৃবিতেই অবমুক্ত করা হয়েছে ৩৫০ কেজি পোনা।
- ১দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস
- ২মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৩ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৪লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৫স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৬পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৭পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৮বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৯সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ১০‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত