
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের (ষান্মাসিক) জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শাখা সদস্যদের প্রত্যক্ষ ভোটে কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন শাখা সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সদস্যদের পরামর্শের ভিত্তিতে কৃষি অনুষদের স্নাতক শিক্ষার্থী মো. তানভীর আনজুমকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে শাখা সভাপতি নির্বাচন ও নতুন কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নুরুল হুদা।
জানা যায়, শাখা সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া আব্দুল্লাহ আল মঈনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং তাকে সাংগঠনিক শপথবাক্য পাঠ করান।
পরে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মঈন শাখা সেক্রেটারি হিসেবে মো. তানভীর আনজুমকে মনোনয়ন দেন। নবগঠিত কমিটি ২০২৬ সেশনের অবশিষ্ট সময় দায়িত্ব পালন করবে।
এনজে
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত